অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে জামায়াতের দাওয়াতী গণসংযোগে হামলা: জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 

​নিজস্ব প্রতিবেদক,:

​ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের অললী বাঁশতলী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ কর্মসূচিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। উক্ত হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
​বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হক।
​লিখিত বক্তব্যে জানানো হয়, নিগুয়ারি ইউনিয়নে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শান্তিপুর্ণভাবে সাধারণ মানুষের মাঝে দাওয়াতী কার্ড বিতরণ ও গণসংযোগ করছিলেন। এ সময় একদল চিহ্নিত দুর্বৃত্ত ও সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জামায়াতের একাধিক কর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা কর্মীদের সাথে থাকা দাওয়াতী সামগ্রী ও প্রচারপত্র ছিনিয়ে নিয়ে বিনষ্ট করে।
​সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি রাজনৈতিক দল শান্তিপুর্ণভাবে তাদের আদর্শ ও দাওয়াত জনগণের কাছে পৌঁছে দেওয়ার সাংবিধানিক অধিকার রাখে। অথচ নিগুয়ারিতে পরিকল্পিতভাবে আমাদের গণসংযোগে হামলা চালিয়ে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
​সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
​উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হীরা সহ উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

১

স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা

২

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

৩

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

৪

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

৫

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

৬

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৭

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

৮

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

৯

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

১০

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

১১

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১২

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

১৩

দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল পূর্বধলা সরকারি কলেজ, নতুন দায়িত্বে অধ্যাপক আকবর আলী

১৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৫

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জনকে শোকজ

১৬

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

১৭

গফরগাঁও স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

১৮

সেওড়াতলী ফুটবল ক্লাবের নাইট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক❮স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।❮খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা❮সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?❮পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে❮ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা❮হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার❮শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ❮নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ