অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড পেতে টাকা দিয়ে প্রতারিত, আটক নেত্রকোণার এনসিপির নেত্রী 

নেত্রকোনা প্রতিনিধি 

‎

‎

‎ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

‎

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কুড়পাড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এমন অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামসহ একটি চক্রের বিরুদ্ধে।

‎

‎মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়রা সাদিয়াকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

‎

‎স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে আগেই টাকা নেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‎

‎সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পৌর শহরের কুড়পাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

‎

‎সংগঠনের সূত্রে জানা যায়, সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির সদস্যসচিব বলেন, ‘বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। তিনি সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

‎

‎নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকার – সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২

লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

৩

বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ

৪

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

৫

লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল

৬

দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৭

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

৮

স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা

৯

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১০

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

১১

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

১২

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

১৩

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

১৪

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

১৫

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

১৭

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

১৮

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১৯

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

২০
শিরোনামঃ
❮কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত❮গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার❮লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল❮বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ❮বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন❮লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল❮দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন❮নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক❮স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।