অনলাইন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

পলাশ পাল, স্টাফ রিপোর্টার 

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের হাসপাতাল মোড়ে অবস্থিত ‘বারহাট্টা ফার্মেসি’ নামীয় প্রতিষ্ঠানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্রটি দোকানের সিসিটিভি ক্যামেরা অকেজো করে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মূল্যবান ওষুধ লুটে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফার্মেসির কর্মচারী উৎপল দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) অর্থাৎ আজ সকালে অপর কর্মচারী,জয় দোকান খুলতে গিয়ে দেখতে পান সাটারের একটি তালা খোলা। ভেতরে প্রবেশ করতেই তার চোখে পড়ে সাধারণ কিছু সিরাপ ব্যতীত সমস্ত দামি ওষুধ গায়েব হয়ে গেছে।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয় চোর চক্র হাতে বস্তা নিয়ে দোকানে প্রবেশ করছে। একপর্যায়ে চোরেরা তাদের পরিচয় ও প্রমাণ আড়াল করতে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে দেয়।

ফার্মেসির অন্যতম অংশীদার রূপু জানান, “আমাদের ফার্মেসির সব দামি ওষুধ নিয়ে যাওয়া হয়েছে। চোর চক্র আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। সিসিটিভি থাকার পরও এমন চুরি সত্যি উদ্বেগের।” তিনি অবিলম্বে চোর চক্রকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান, “ওষুধ চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোর চক্রটিকে শনাক্ত করতে থানা পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১০

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১১

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

১২

ফ্যামিলি কার্ড পেতে টাকা দিয়ে প্রতারিত, আটক নেত্রকোণার এনসিপির নেত্রী 

১৩

শ্রীরামপুর স্কুলের পুকুরপাড় ভাঙন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

১৪

কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন

১৫

গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা,

১৬

সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন

১৮

গফরগাঁওয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

১৯

চানগাঁওবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ ‎

২০
শিরোনামঃ
বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপিখালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যুর‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তারদক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশমানবতার সেবায় 'একতাবন্ধন সোসাইটি'র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২