নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক
সারাদেশ
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক
সারাদেশ
স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা
অন্যান্য
ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।
সারাদেশ
খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা
আজকের পত্রিকা
নিজস্ব প্রতিবেদক,:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের অললী বাঁশতলী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ কর্মসূচিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। উক্ত হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হক।
লিখিত বক্তব্যে জানানো হয়, নিগুয়ারি ইউনিয়নে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শান্তিপুর্ণভাবে সাধারণ মানুষের মাঝে দাওয়াতী কার্ড বিতরণ ও গণসংযোগ করছিলেন। এ সময় একদল চিহ্নিত দুর্বৃত্ত ও সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জামায়াতের একাধিক কর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা কর্মীদের সাথে থাকা দাওয়াতী সামগ্রী ও প্রচারপত্র ছিনিয়ে নিয়ে বিনষ্ট করে।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি রাজনৈতিক দল শান্তিপুর্ণভাবে তাদের আদর্শ ও দাওয়াত জনগণের কাছে পৌঁছে দেওয়ার সাংবিধানিক অধিকার রাখে। অথচ নিগুয়ারিতে পরিকল্পিতভাবে আমাদের গণসংযোগে হামলা চালিয়ে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হীরা সহ উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।