অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

পলাশ পাল, স্টাফ রিপোর্টার

 

 

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে অবস্থিত মনোরম কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কাশবনের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম এই আকর্ষণ হারিয়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ, বেদনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান এবং তাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কাশবনের একটি বড় অংশ পুড়ে ভস্মীভূত হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের সার্বিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নিরাপত্তাকর্মীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হয়নি। তবে পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

শরতের শুভ্রতা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই কাশবনটি দেখতে প্রতিদিন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেক প্রকৃতিপ্রেমী ক্যাম্পাসে সমবেত হতেন। চোখের সামনে প্রকৃতির এমন অনাকাঙ্ক্ষিত বিনাশে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, “অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই জঘন্য কাজ করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

ক্যাম্পাসের সৌন্দর্য বিনাশী এই হীন কাজের তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

২

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

৩

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

৪

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৫

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

৬

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

৭

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

৮

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

৯

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১০

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

১১

দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল পূর্বধলা সরকারি কলেজ, নতুন দায়িত্বে অধ্যাপক আকবর আলী

১২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৩

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জনকে শোকজ

১৪

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

১৫

গফরগাঁও স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

১৬

সেওড়াতলী ফুটবল ক্লাবের নাইট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৭

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

১৮

জমিতে হাল চাষ করে না দেওয়ায় পাওয়ার টিলার ড্রাইভারের ভাই ও চাচাকে কুপিয়ে রক্তাক্ত জখম থানায় মামলা। ‎

১৯

ডিএমপির জালে হেরোইন ও ইয়াবা সহ খিলক্ষেতে হাতেনাতে গ্রেফতার ‘মাদক সম্রাগ্রী’ শীলা রানি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।❮খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা❮সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?❮পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে❮ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা❮হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার❮শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ❮নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ❮রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক❮পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।