খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে চারটায় উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
সভায় বক্তারা পার্বত্য এলাকায় ভূমি দখল নিয়ে অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে পানছড়ি উপজেলায় একটি ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানান। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও বক্তারা বক্তব্য দেন।
সভায় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব এরশাদ, পানছড়ি উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন সহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পানছড়ি উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন