অনলাইন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁও স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

এ কে এম রুহুল আমিন স্টাফ রিপোর্টার:

ঢাকা-ময়মনসিংহ রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ গফরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হানিফের বিরুদ্ধে রেলওয়ের সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, স্টেশন চত্বরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে তিনি নিয়মিত মাসিক মাসোহারা আদায় করছেন।
​স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহকারী ভাসমান ও স্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি মাসে স্টেশন মাস্টারকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। বাদ যান না স্টেশনের কোণে বসে কাজ করা ফুটপাতের ক্ষুদ্র জুতা সেলাইকারী(মুচি)রাও।ষএছাড়া অভিযোগ রয়েছে, আশপাশের দোকানপাট থেকে টাকা না দিয়েই জোরপূর্বক পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও মালামাল নিয়ে যান তিনি। কেউ অনিয়ম বা চাঁদার বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে স্টেশন এলাকা থেকে উচ্ছেদসহ নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়।
​স্থানীয় ভুক্তভোগী এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দিন এনে দিন খাই। কষ্ট করে আয় করা টাকা থেকে যদি প্রতি মাসে এভাবে স্টেশন মাস্টারকে চাঁদা দিতে হয়, তবে আমরা চলব কীভাবে? প্রতিবাদ করলে সোজা বলে দেন—টাকা না দিলে এখানে কোনো দোকান থাকবে না।”
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেশন মাস্টার আবু হানিফার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও গফরগাঁও স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রি (টিকিট ব্লাকিং), সাধারণ যাত্রীদের হয়রানি এবং রেলওয়ের জমি অবৈধ দখলে মদদ দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি এসব অপকর্ম চালিয়ে আসলেও কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ ও সচেতন মহল।
​অভিযোগের বিষয়ে স্টেশন মাস্টার আবু হানিফার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
​তবে রেলওয়ের সরকারি সম্পদ রক্ষা, স্টেশন চত্বরে ফুটপাত ও দোকানদারদের ওপর থেকে চাঁদাবাজি বন্ধ এবং যাত্রীবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গফরগাঁওয়ের ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

২

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

৩

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

৪

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৫

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

৬

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

৭

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

৮

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

৯

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১০

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

১১

দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল পূর্বধলা সরকারি কলেজ, নতুন দায়িত্বে অধ্যাপক আকবর আলী

১২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৩

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জনকে শোকজ

১৪

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

১৫

গফরগাঁও স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

১৬

সেওড়াতলী ফুটবল ক্লাবের নাইট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৭

পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

১৮

জমিতে হাল চাষ করে না দেওয়ায় পাওয়ার টিলার ড্রাইভারের ভাই ও চাচাকে কুপিয়ে রক্তাক্ত জখম থানায় মামলা। ‎

১৯

ডিএমপির জালে হেরোইন ও ইয়াবা সহ খিলক্ষেতে হাতেনাতে গ্রেফতার ‘মাদক সম্রাগ্রী’ শীলা রানি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।❮খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা❮সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?❮পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে❮ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা❮হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার❮শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ❮নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ❮রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক❮পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।