অনলাইন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

পলাশ পাল, স্টাফ রিপোর্টার

 

নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথে গড়ে ওঠা অবৈধ দোকান ঘর ভেঙে সেখানে একটি দৃষ্টি নান্দনিক ও প্রশস্ত গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এমপি ডা. আনোয়ারুল হক নিজে সশরীরে উপস্থিত থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা নিশ্চিত করেন। এ সময় শহীদ মিনারের প্রবেশপথে অবৈধভাবে নির্মিত দুটি দোকান ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমপি ডা. আনোয়ারুল হক বলেন, “নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারটি মূলত দত্ত উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবস্থিত। বিগত সরকারের আমলে পৌরসভার সাবেক মেয়র নিয়মবহির্ভূতভাবে প্রবেশপথের জায়গা দখল করে দুটি দোকান তুলে ভাড়া আদায় করছিলেন। এর ফলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ব্যাপক ভিড় ও চরম বিশৃঙ্খলা তৈরি হতো।”

তিনি আরও উল্লেখ করেন, জনসাধারণের দীর্ঘদিনের দাবি এবং শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দ্রুতই সেখানে শ্রদ্ধা নিবেদনকারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য একটি প্রশস্ত ও আকর্ষণীয় গেট নির্মাণ করা হবে। নতুন এই দৃষ্টিনন্দন গেট বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট বিদ্যালয় ও রাজনৈতিক অঙ্গনের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, মদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির এবং জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২

লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

৩

বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ

৪

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

৫

লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল

৬

দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৭

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

৮

স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা

৯

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১০

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

১১

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

১২

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

১৩

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

১৪

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

১৫

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

১৭

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

১৮

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১৯

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

২০
শিরোনামঃ
❮কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত❮গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার❮লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল❮বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ❮বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন❮লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল❮দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন❮নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক❮স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।