এ কে এম রুহুল আমিন
গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ের ৪ নম্বর লংগাইর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হামিদ শেখের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মশাখালী চাইরবারিয়া বাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হামিদ শেখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত দিনে আপনারা যেভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন, ঠিক তেমনিভাবেই আসন্ন নির্বাচনেও আপনাদের পাশে চাই। লংগাইর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক ও সুন্দর মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ বক্তব্য রাখেন দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান, দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম, লংগাইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিব্বির আহমেদ তুষার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালমান।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন, স্বপন মিয়া, নইমুদ্দিন এবং যুবদল নেতা রুহুল আমিন, জামান মিয়া, মোমেন ও অপু মিয়াসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিগত দিনে আব্দুল হামিদ শেখের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে লংগাইর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মত নির্বিশেষে তাঁকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন