অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ নিভল তিন প্রাণ, একমাত্র মেয়েটিও আইসিইউতে মৃত্যুশয্যায়

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

 

নারায়ণগঞ্জের বন্দরে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্য চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন। নিহতরা হলেন—মা সুলতানা বেগম, বাবা আব্দুল মান্নান (মান্নান মিয়া) এবং তাদের শিশুসন্তান সিয়াম। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের দলদলা গ্রামে এক হৃদয়বিদারক পরিবেশে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।

এদিকে, এই ট্র্যাজেডিতে পরিবারের একমাত্র জীবিত সদস্য ১৩ বছর বয়সী মেয়ে মিম বর্তমানে শরীরের ৪১ শতাংশ দগ্ধ নিয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

গ্রামে শোকের ছায়া, পাশাপাশি তিন কবর

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সবজি বিক্রেতা আব্দুল মান্নান পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছিলেন। গত সোমবার রাতে তিনজনের মরদেহ গ্রামের বাড়ি দলদলায় পৌঁছালে পুরো এলাকায় মাতম শুরু হয়, নেমে আসে গভীর শোকের ছায়া। আজ মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে হাজারো মানুষের উপস্থিতিতে কান্নাভেজা চোখে তাদের দাফন সম্পন্ন হয়।

 

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় আক্তার হোসেন মিয়ার ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। বন্ধ ঘরে সারারাত এলপিজি (LPG) সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে জমে ছিল। ভোরে গৃহবধূ সুলতানা বেগম রান্নাঘরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে এবং ঘুমন্ত সদস্যরা গুরুতর দগ্ধ হন।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন প্রথমে মারা যান সুলতানা বেগম, যার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এরপর গতকাল সোমবার (১৫ জুন) ভোরে স্বামী আব্দুল মান্নান (দগ্ধ ৩৫ শতাংশ) এবং একই দিন সকাল ১০টার দিকে ছেলে সিয়াম (দগ্ধ ৭৭ শতাংশ) মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শেষ শিশুটির অবস্থাও আশঙ্কাজনক

ডা. শাওন বিন রহমান আরও জানান, চিকিৎসাধীন মেয়ে মিমের শ্বাসনালীসহ শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেখে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া তাদের প্রতিবেশী অপর এক দগ্ধ শিশু হযরত আলীও বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের

গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

১১

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

১৩

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১৪

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১৫

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১৭

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১৯

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

২০
শিরোনামঃ
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবেরগফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তরপূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরাদক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত