অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পলাশ পাল, স্টাফ রিপোর্টার

 

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে একটি গাড়ি সংযোজিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে টিটিসির কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ডিজিএম ও আঞ্চলিক প্রধান, ময়মনসিংহ জনাব মোঃ হুমায়ুন মিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক (অ.দা) জনাব মুহম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক (অ.দা) জনাব মুহম্মদ সাইফুল ইসলাম, পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপদ, পর্যাপ্ত ও কার্যকর পরিবহণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূবালী ব্যাংক পিএলসির এই সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারিত হবে।’ তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার জন্য তিনি পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে উপাচার্য মহোদয় পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে একটি শিক্ষার্থী ছাউনি নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন। পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উক্ত প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহনপূর্বক শিক্ষার্থী ছাউনি নির্মাণের পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত এবং উৎসবমুখর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের

গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

১১

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

১৩

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১৪

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১৫

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১৭

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১৯

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

২০
শিরোনামঃ
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবেরগফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তরপূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরাদক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত