অনলাইন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের সামনে মাকে গণধর্ষণ: ভাঙচুরের পর এবার আসামির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে এলাকাবাসী

 

আদিলুর রহমান আদিল
নিজস্ব সংবাদদাতা 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি শেষে প্রবাসীর কিশোর ছেলের সামনে মাকে গণধর্ষণের ঘটনায় আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় আসামির ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে সকালে অভিযুক্ত ৫ আসামির বাড়িঘরে ভাঙচুর চালায় এলাকাবাসী। তবে এ সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত এক আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে এলাকায় শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী আসামি শরীফ, আরিফ, ফাহিম, রাজিব এবং এনামুলের বাড়ি-ঘর ভাঙচুর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় লোকজন রোববার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা বৈঠক করেন। পরে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভাঙচুর চালানো হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, ‘এমন ন্যাক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি হওয়া দরকার।’

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চরকালিবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনার ওই দিন রাত তিনটার দিকে পুলিশ রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩) ও আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) এবং নূরের ছেলে এনামুলকে (২২) কে আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালানো হচ্ছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২

লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

৩

বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ

৪

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

৫

লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল

৬

দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৭

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

৮

স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা

৯

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১০

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

১১

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

১২

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

১৩

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

১৪

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

১৫

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

১৭

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

১৮

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১৯

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

২০
শিরোনামঃ
❮কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত❮গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার❮লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল❮বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ❮বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন❮লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল❮দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন❮নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক❮স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।