অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির আত্মপ্রকাশ, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

​গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২১ সেপ্টেম্বর) অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ফয়জুন্নেসা আহম্মেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন-এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আটাবহ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এমদাদুল কবির খান, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলাল উদ্দিন, সহ-সভাপতি ও কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, বিদ্যুৎসাহী সদস্য ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ইসহাক হোসেন এবং ছাত্রনেতা মাহিন রহমান।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল পাল নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাগত জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

​সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক ও সংশ্লিষ্টদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাঈম সারোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক, সিটি ইউনিভার্সিটি ছাত্রদল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২

লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

৩

বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ

৪

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

৫

লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল

৬

দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৭

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

৮

স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা

৯

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১০

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

১১

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

১২

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

১৩

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

১৪

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

১৫

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

১৭

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

১৮

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১৯

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

২০
শিরোনামঃ
❮কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত❮গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার❮লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল❮বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ❮বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন❮লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল❮দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন❮নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক❮স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।