টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
আজকের পত্রিকা
টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে
সারাদেশ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ফয়জুন্নেসা আহম্মেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন-এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আটাবহ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এমদাদুল কবির খান, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলাল উদ্দিন, সহ-সভাপতি ও কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, বিদ্যুৎসাহী সদস্য ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ইসহাক হোসেন এবং ছাত্রনেতা মাহিন রহমান।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল পাল নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাগত জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক ও সংশ্লিষ্টদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাঈম সারোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক, সিটি ইউনিভার্সিটি ছাত্রদল।