
স্টাফ রিপোর্টার (এ. কে. এম. রুহুল আমিন)
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ, সু – শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক সুধী ও অভিভাবক গণ কে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় এর হল রুম প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সম্মানিত সভাপতি জিয়াউল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত দাতা সদস্য এ কে এম ফায়েজুল হক। তিনি এলাকায় শিক্ষার আলো ছড়ানো বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়,আক্তারুজ্জামান দাখিল মাদ্রাসা এর একজন সম্মানিত দাতা সদস্য এবং মোঃ মহিবুল হক ওয়াকফ এস্টেট এর মুতাওল্লি। সতরবাড়ি গ্রামের সকল প্রতিষ্ঠান এর অন্যতম প্রতিষ্ঠাতা দাতা সদস্য ছিলেন মরহুম মোঃ মহিবুল হক। তিনি সতর বাড়ী বাজার ও লংগাইর ভূমি অফিস, কৃত্রিম প্রজনন অফিস, সতর বাড়ী আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা, সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সহ বহু সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা- করেছেন মরহুম মোঃ মহিবুল হক। তবে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ও স্থানীয় প্রতিনিধি হিসেবে এতে আরও উপস্থিত ছিলেন কান্দিপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম লিটন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের পাঠোন্নতি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্রতিষ্ঠানের উন্নয়নে দাতা সদস্য এ কে এম ফায়েজুল হক এর দীর্ঘদিনের অবদান এবং প্রতিষ্ঠানে বর্তমান অর্থনৈতিক সাহায্য সহযোগিতা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকাবাসী, শিক্ষক ও অভিবাবক বৃন্দ এবং আগামী দিনেও সম্মানিত দাতা সদস্য কে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। দাতা সদস্যের দীর্ঘ অভিজ্ঞতা, অর্থনৈতিক সাহায্য – সহযোগিতা ও আন্তরিকতার কথা বিবেচনা করে উপস্থিত অভিভাবক ও সুধীজন এলাকার প্রতিষ্ঠান গুলি রক্ষার স্বার্থে এ কে এম ফায়েজুল হক কে ভবিষ্যৎ প্রতিষ্ঠান গুলির সার্বিক দায়িত্বে যুক্ত থেকে এলাকা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এর নেতৃত্বের হাল ধরার জন্য এলাকার যুব সমাজ অনুরোধ জানান।
সভায় শিক্ষক ও অভিভাবকমণ্ডলী ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব এবং বিএনপি নেতা জসিম উদ্দিন মন্ডল, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, দিদারুল হক, জসিম মাস্টার, মিলন ও মানিক মিয়াসহ আর ও অনেকে।
সভা শেষে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও এলাকার সুধীজন সম্মিলিতভাবে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে আগামী দিনে ‘জাতীয়করণ’ করে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামানের নিকট জোর দাবি ও প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন