অনলাইন ডেস্ক
৬ অগাস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

0-0x0-0-0#

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম,

স্টাফ রিপোর্টার
গফরগাঁও, ময়মনসিংহ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার ৩ নং উস্হি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে বেধড়ক মারধর করে জখম করার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত যুবক বর্তমানে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বড় ভাই মোঃ আদিলুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পাগলা থানায় ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৫ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে কান্দাপাড়া গ্রামে বাদীর বাড়ির দক্ষিন পাশে পুকুরে মাছ ছাড়া নিয়ে বাদীর ভাই জাহিদ হাসান (২৩) এর সাথে প্রতিবেশী নুরুল আমিন (৩৭),পিতা মৃত আলিমুদ্দিন,  রমজান আলী (৩০) ও আহাম্মদ আলী (৪০) এর কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে বিদেশী লাইট ও বাঁশের লাঠি দিয়ে জাহিদ হাসানের উপর হামলা চালায়। এতে জাহিদের হাত, পা, পিঠ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা এসময় তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় লোকজন ও অন্যান্য সাক্ষীদের সহায়তায় আহত জাহিদ হাসানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে বাদী আরও উল্লেখ করেন, বিবাদীরা তার চাচা। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল। তারা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও হিংস্র স্বভাবের। যেকোনো সময় তারা পুনরায় হামলা করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই মাস নেত্রকোনার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান

হোয়াইক্যং নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ 

বদলি আদেশের এক মাস পরও বহাল তবিয়তে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী!

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ে মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৫ জন।

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

১০

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

১২

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

১৩

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

১৪

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

১৫

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১৬

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১৭

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১৮

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৯

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

২০
শিরোনামঃ