অনলাইন ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলি আদেশের এক মাস পরও বহাল তবিয়তে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী!

 

​স্টাফ রিপোর্টার এ,কে,এম, রুহুল আমিন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে সরকারি বদলির আদেশ অমান্য করে একই পদে অবস্থান করার অভিযোগ উঠেছে। বদলির আদেশ জারির এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে পূর্বের কর্মস্থলেই নিয়মিত অফিস চালিয়ে যাচ্ছেন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই ২০২৬ তারিখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মোঃ কামরুল ইসলামকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়। তবে আদেশ জারির পর দীর্ঘ এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও তিনি রহস্যজনক কারণে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে অবমুক্ত (রিলিজ) না হয়ে পূর্বের কর্মস্থলেই বহাল রয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী বদলির নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন স্থানে যোগদানের কথা থাকলেও তিনি নিয়মিত আগের মতোই অফিস করছেন।তবে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “তাকে অফিসিয়ালভাবে বদলি-সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। অফিসিয়াল বিশেষ প্রয়োজনে মাঝে মধ্যে তাকে ডাকা হয়। আজ থেকে তাকে বলে দেব, আর যেন এখানে না আসেন।”
তার এই বক্তব্যের পরও প্রশ্ন উঠেছে—বদলির পর যদি সংশ্লিষ্ট কর্মচারীকে ছাড়পত্র দেওয়া হয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে তিনি কোন দাপ্তরিক নির্দেশে এবং কীভাবে পুরোনো কর্মস্থলে এসে দায়িত্ব পালন করছিলেন?
স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী ও স্থানীয়
জানান উনাকে অফিসিয়াল ভাবে বদলী সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে অফিসিয়াল বিশেষ কাজে মাঝে মধ্যে উনাকে ডাকা হয় আজ থেকে উনাকে বলে দেব আর না আসার জন্য তাহলে কামরুল ইসলাম কার হুকুমে এই খানে অফিস করছেন।​নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী ও স্থানীয়দের মতে, প্রশাসনিক আদেশকে তোয়াক্কা না করে এভাবে দিনের পর দিন একই স্থানে দায়িত্ব পালন করে যাওয়া প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সাধারণ সেবাগ্রহীতা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের মাঝে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।


​এ বিষয়ে দাপ্তরিক স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি