অনলাইন ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

 

স্টাফ রিপোর্টার : একেএম রুহুল আমিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম গোলাবাড়ী গ্রামের‌ মোহাম্মদ ওয়াজিত দপ্তরির বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলহাজ্ব মো. নবী হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং একেএম কবির আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ নবী হোসেন তালুকদার, এ কেএম কবির আহাম্মেদ, মোহাম্মদ রমজান তালুকদার, মাসুদ তালুকদার, ফালু দপ্তরী, সহর আলী, মকবুল বেপারী, খোকা দপ্তরী, খাইরুল বেপারী, হ্যাপি ও সুফিয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিগত সময়ে আমরা অনেক জনপ্রতিনিধির কার্যক্রম দেখেছি ও মূল্যায়ন করেছি। লংগাইর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে এবার একজন শিক্ষিত, যোগ্য এবং নতুন নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় তরুণ সমাজসেবক মোহাইমিনুল ইসলাম জনি একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী।”
তারা আরও বলেন, দীর্ঘদিনের অবহেলিত লংগাইর ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব এবং পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জনির বিকল্প নেই। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা।
বৈঠকের শেষপর্বে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনি। তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আপনাদেরই সন্তান। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেলে লংগাইর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, সুশাসিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা মোহাইমিনুল ইসলাম জনির পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই মাস নেত্রকোনার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান

হোয়াইক্যং নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ 

বদলি আদেশের এক মাস পরও বহাল তবিয়তে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী!

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ে মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৫ জন।

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

১০

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

১২

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

১৩

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

১৪

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

১৫

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১৬

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১৭

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১৮

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৯

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

২০
শিরোনামঃ