অনলাইন ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা দুই মাস নেত্রকোনার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি:

 

ক্লু-লেছ নবজাতক হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন ও ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টানা দ্বিতীয় মাসের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম।

মঙ্গলবার (১১ আগস্ট) নেত্রকোণা পুলিশ লাইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের অপরাধ দমন, সার্বিক কার্যক্রম, ক্লু-লেছ মামলার রহস্য উদঘাটন ও বিশেষ কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মোহাম্মদ হাবিবুর রহমানের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন পূর্বধলা উপজেলার কালীহর নদীতে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি কালো রঙের একটি শার্ট দিয়ে পেঁচানো ছিল। এ ছাড়া নবজাতকের শরীরের সঙ্গে ইট বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে নবজাতকের পিতৃ ও মাতৃপরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

ঘটনাটি একটি ক্লু-লেছ হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করে পুলিশ। নেত্রকোণার পুলিশ সুপার ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম তদন্ত কার্যক্রম শুরু করেন।

পুলিশের দাবি, তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনার মূল রহস্য উদঘাটন করেন হাবিবুর রহমান। একই সঙ্গে ঘটনায় জড়িত মো. সাজন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নবজাতক হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। পাশাপাশি জুলাই মাসের সার্বিক অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমের মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

এ নিয়ে পরপর দুই মাস—জুন ও জুলাই—নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হলেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম।

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম বলেন, “ঘটনাটি চ্যালেঞ্জিং ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি