অনলাইন ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়িতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ দশমিক ৫৬ শতাংশে। এর মধ্যে জেলার দুটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

 

তবে এসএসসির তুলনায় দাখিল পরীক্ষার ফলাফল কিছুটা ভালো। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে এবার পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ।

 

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিসের তথ্য থেকে এসব জানা গেছে।

 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর খাগড়াছড়ি জেলায় এসএসসি পরীক্ষায় মোট ৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৬৬ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এ বছর জেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন শিক্ষার্থী।

 

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৬৮ জন। এর মধ্যে পাস করেছে ৪০০ জন। দাখিলে পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

 

দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ

এবারের ফলাফলে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে জেলার দুটি বিদ্যালয়ের ফলাফল। ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, “দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। কোন কোন বিষয়ে ফলাফল বেশি খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

জেলার সার্বিক ফলাফলে এসএসসিতে এমন নিম্নমুখী চিত্র শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং বিদ্যালয়ভিত্তিক পাঠদানের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে দুটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট

 

প্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষকদের কার্যক্রম ও একাডেমিক তদারকি ব্যবস্থা গভীরভাবে পর্যালোচনার দাবি উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি