অনলাইন ডেস্ক
২৫ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার মাসের এক অন্তঃসত্ত্বা তরুণী নিখোঁজ। 

প্রতিবেদন: মোঃ রতন রহমান

 

নেত্রকোনার কেন্দুয়া থেকে ময়মনসিংহের নান্দাইলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ইশিতা আক্তার (১৮) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের আজ (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো ভু্ক্তভোগী গৃহবধূর সন্ধান মেলেনি।

 

এরআগ, গত রবিবার (২১ জুন) সকাল ১১টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি। তবে পারিবারিক সমস্যার কারণে নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

 

নিখোঁজ ইশিতা আক্তার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ভরাপাড়া গ্রামের কৃষক দুলাল মিয়া ও নিলুফা দম্পতির মেয়ে। ইশিতার স্বামী আকরামুল পেশায় একজন পোশাককর্মী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ইশিতা ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুরাশ্রম মৌজায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই গত রবিবার সকালে তিনি নিখোঁজ হন।

 

এ বিষয়ে ইশিতার মা নিলুফা জানান, মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। কোথাও তার সন্ধান মেলেনি।

 

থানায় জিডি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিজেদের মধ্যে কিছু সমস্যার কারণে এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ভুক্তভোগীর মা।

 

এদিকে, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, তরুণী নিখোঁজের বিষয়ে থানায় কেউ কোনো তথ্য জানায়নি বা অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো আইনগত সহায়তা প্রদান করতে পারে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

অন্তঃসত্ত্বা মেয়ের এমন আকস্মিক নিখোঁজে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কোনো সহৃদয় ব্যক্তি ইশিতার সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে এক শিশুর মৃত্যু

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ‎

নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: , আটক ৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালক

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি

কলমাকান্দায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ হাজার বৃক্ষ বিতরণ

চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

১০

খাগড়াছড়িতে টিলা কেটে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহ হাসপাতালে নারী দালাল আটক

১২

প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দেশ: গফরগাঁওয়ে তারেক রহমানের ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ সূচনা

১৩

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

১৪

কলমের শেষ লড়াই

১৫

হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ বিজিবির অভিযানে ৭,৭১৫ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৬

নেত্রকোনা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়েএকজনের মৃত্যু

১৭

৭হাজার পিস ইয়াবাসহ নেত্রকোনার নারী মাদককারবারী আটক।

১৮

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

১৯

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ

২০
শিরোনামঃ
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীরবালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে এক শিশুর মৃত্যুপানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ‎নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: , আটক ৩টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল চালকবারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকিকলমাকান্দায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ হাজার বৃক্ষ বিতরণচিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিতনেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহতনেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক