অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের আহ্বান কলমাকান্দায় পরিবেশ বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাকিব মিয়া 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইস্যুজ” শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ইউএনও কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুট স্নাল-এর সভাপতিত্বে এবং সূচনা রুরাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, নদী ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকারের একক দায়িত্ব নয়; বরং গণমাধ্যম, উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। পরিবেশগত সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মহাদেও নদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বাবুল নাফাক, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাঠান, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু এবং ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত মানখিন প্রমুখ।

অনুষ্ঠানে পানি ও নদী দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মিডিয়া অ্যাডভোকেসি কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

“পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

১১

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১২

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১৩

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১৪

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১৫

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১৬

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১৭

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৮

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৯

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

২০
শিরোনামঃ
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তরপূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরাদক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত