অনলাইন ডেস্ক
৩ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজন্ম এক আক্ষেপ ও জনতার ভালোবাসার নাম ‘শফি আহমেদ।

মোঃ রাসেল মিয়া

স্টাফ রিপোর্টার

 

নব্বই দশকের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সফল ও জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন শফি আহমেদ। ২০২৪ সালের ৩ জুন সকল শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। আজ তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

 

জানা গেছে, আজ গোটা দিনব্যাপী নেত্রকোনা সাতপাই কেন্দ্রীয় কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, এবং তাঁর পৈতৃক বাসভবন ‘আজিজ ভবন’সহ নেত্রকোনা সদর, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আপামর জনসাধারণ।

 

মরহুম শফি আহমেদের বিয়োগে ব্যথিত হয়েছে জেলাবাসীসহ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং সারাদেশের মানুষ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র নব্বই দশক থেকে দেশব্যাপী পরিচিতি পাওয়া এই রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য দেশজুড়ে বইছে নির্বাক শূন্যতা। যাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং অসীম ত্যাগের ইতিহাস আমাদের যৌবন উদ্দীপ্ত করেছিল, সেই সময়োত্তীর্ণ নেতৃত্বের বিদায়ে আজ অশ্রুভারাক্রান্ত হাওরবাসী।

 

সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম কুশীলব, বিপ্লবী শফি আহমেদ। বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত এই মানুষটি ছিলেন নির্ভীক, আপোষহীন। গণমানুষের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাঁর বিদায়ে নেত্রকোনার মাটিতে নেমে এসেছিল এক অদৃশ্য অন্ধকার, যা এখনো চলমান।

 

আজ আমরা আমাদের বটবৃক্ষকে হারিয়েছি। শফি আহমেদের আগুনঝরা কণ্ঠস্বরের অভাবে নেতৃত্বের আকাশ শূন্য, রাজপথ নিঃসঙ্গ।

 

শফি আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, “আদর্শবাদী রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম উদাহরণ শফি আহমেদ। রাজনীতিতে অর্ধস্ফুট ফুলের মতো একজন মানুষ। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”

 

শফি আহমেদ শিখিয়ে গেছেন—ন্যায়ের জন্য লড়াই করতে, আদর্শ নিয়ে বাঁচতে। তাঁর দেখানো পথেই হাঁটবে আগামীর প্রজন্ম।

 

বিনম্র শ্রদ্ধা হে মহান যোদ্ধা। আপনি ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়।

 

—

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২

লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

৩

বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ

৪

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

৫

লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল

৬

দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৭

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

৮

স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা

৯

ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।

১০

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে নাগরিক পরিষদের পরিচিতি সভা

১১

সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার?

১২

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

১৩

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

১৪

হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার

১৫

শ্রীপুরে অন্ধ অসহায় পরিবারের শেষ সম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন, ক্ষোভ ও উদ্বেগ

১৭

রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

১৮

পানি নিষ্কাশনের পাইব লাইন বন্ধ করে দেওয়ায়  বিপাকে সাজু মিয়া পরিবার।

১৯

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

২০
শিরোনামঃ
❮কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত❮গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার❮লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল❮বারহাট্টায় সেতু নির্মাণে চরম দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ❮বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন❮লালমোহনে নবগঠিত উপজেলা ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে লর্ডহাডিঞ্জে আনন্দ মিছিল❮দক্ষিণ গফরগাঁওয়ে ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন❮নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক❮স্মৃতির ক্যানভাসে বিরহের সুর: ডি. কৃষিবিদ মীর হাসিবুল হাসান হিমেলের নতুন কবিতা❮ময়মনসিংহ সিটিতে বিএনপির প্রভাবশালী একাদীক নেতা, এককে নির্ভার জামায়াত।