অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফলাফল বিপর্যয়ের সংবাদে সাংবাদিককে হুমকি, পূর্বধলায় প্রতিবাদ সমাবেশ

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:

 

এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকির প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম। বক্তব্য রাখেন—শফিকুল আলম শাহীন (আমার সংবাদ), ইসমাইল হোসেন খোকন (নয়া দিগন্ত), নূর উদ্দিন মন্ডল দুলাল (দিনকাল), নুর আহমদ খান রতন, দীপক সরকার, জাকির আহমেদ খান কামাল, গোলাম মোস্তফা (কালের কণ্ঠ), কেবিএম নোমান শাহরিয়ার (পূর্বধলার দর্পণ), এমদাদুল ইসলাম (দৈনিক সংবাদ) প্রমুখ।

 

এছাড়া উপস্থিত ছিলেন ভোরের ডাক, এনটিভি অনলাইন, একুশের সংবাদ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক বাংলাদেশ সমাচার, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

 

বক্তারা বলেন, “সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। হুমকি দিয়ে সত্য প্রকাশ থামানো যাবে না।”

 

জানা গেছে, আজকের আরবান পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি নাহিদ আলম সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের ফলাফল বিপর্যয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন তাঁকে ডেকে নিয়ে তিরস্কার, কটূক্তি ও মানহানিকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

 

নাহিদ আলম জানান, গত রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে দুপুরে কলেজে গেলে অধ্যক্ষের কক্ষে তাঁকে প্রায় আধা ঘণ্টা ধরে অপমান করা হয়। অধ্যক্ষ ভবিষ্যতে অনুমতি ছাড়া কলেজ-সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশ না করতে সতর্ক করেন।

 

এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করে এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

১০

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

১২

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১৩

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১৪

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১৫

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১৬

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১৮

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৯

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে, মাকে গণধর্ষণ করার অভিযোগে, গ্রেফতার ১পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তরপূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি: মোহনগঞ্জে বোরো সেচ নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরাদক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস