অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি রবিউল ইসলাম

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

 

নড়াইলের লোহাগড়া থানায় সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লোহাগড়া থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করবে। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ইতিমধ্যে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারসহ ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে নড়াইল জেলা পুলিশ, অপরাধী যতই আড়ালে অপরাধ করুক না কেন আইনের চোখে তা দিনের আলোর মতোই দৃশ্যমান।

 

পুলিশ সুপার এসপি রবিউল ইসলাম সকলকে

১। আধিপত্য বিস্তার,

২।গ্রাম্য কাইজ্যা,

৩। দলীয় গ্রুপিং,

৪। সামাজিক ও গোষ্ঠীদ্বন্দ্ব,

৫।মাদক,

৬। জুয়া,

৭। ইভটিজিং,

৮। মানব পাচার,

৯। নারী নির্যাতন ও বহুবিবাহ,

১০। সামাজিক অবক্ষয়,

১১। কিশোর অপরাধ ও দলবদ্ধ হয়ে আইন লঙ্ঘন,

১২। বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রপাগাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকুন। সংখ্যালঘু লোকজন যাতে নির্যাতিত হয়ে বাসস্থান ত্যাগে বাধ্য না হয়, সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, অপপ্রচার, প্রোপাগাণ্ডা ছড়ানো অথবা সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

থানা হচ্ছে জনগণের আস্থার আশ্রয়স্থল, থানার উপর আস্থা রাখুন, থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান, বিপিএম সেবা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, নড়াইল, অজিত কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগড়া থানা, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াবাড়ীতে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কালিয়াকৈরে স্কুলের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

উখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

১০

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

১১

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

১২

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

১৩

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

১৪

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

১৫

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

১৬

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১৭

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১৮

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১৯

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

২০
শিরোনামঃ
নয়াবাড়ীতে 'দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর' বাস্তবায়নের দাবিতে মানববন্ধশিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিতকালিয়াকৈরে স্কুলের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরাউখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতারনেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটকসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞাসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু