অনলাইন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

 

(পলাশ পাল, স্টাফ রিপোর্টার )

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক ৫.৩০এর দিকে রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তান নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরে ঘুম থেকে উঠে সুজন পাল বাসার পাশের পুকুরে হাত-মুখ ধুতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তারা দুবাই প্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান।
সুজন পালের স্ত্রী টুম্পা পাল জানান, একপর্যায়ে মুখোশধারীদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, সুজন পালের পিঠে গুলির আঘাত রয়েছে। সকালে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ভোরবেলায় জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে গুলির ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং হামলাকারীদের উদ্দেশ্য কী ছিল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

২

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৪

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

৫

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

৬

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

৭

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

৯

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১০

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১১

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১২

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৩

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৪

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

১৫

কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

১৬

গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৬ পরিবার

১৭

গফরগাঁওয়ে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

১৮

অরক্ষিত তারের জালে গফরগাঁও পৌরশহর: বিঘ্নিত যান চলাচল, বাড়েছে দুর্ঘটনার ঝুঁকি

১৯

পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২০
শিরোনামঃ
❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান❮কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর❮মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত❮পানছড়ি সীমান্তে বিজিবি'র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি