অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

 

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা ।

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে তাদের সমমর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন শেখ ইশা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ভজন মার্মা ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সমান অধিকার নিশ্চিত করা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম মূল শর্ত। বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষার সুযোগ, স্বাভাবিক শারীরিক-মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে চরমভাবে বাধাগ্রস্ত করে। তাই এই সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।
​তারা আরও উল্লেখ করেন, কন্যাশিশুদের জন্য উপযোগী পরিবেশ ও সমান সুযোগ সৃষ্টি করা গেলে তারাও নিজেদের মেধা ও যোগ্যতাবলে দেশ ও সমাজের সামগ্রিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

​আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় কবিতা ও ছড়া আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে লামিয়া আক্তার, ফারিয়া, আফিয়া ইবনে মুক্তার ও পুষ্পিতা।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরী ক্লাবের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরো আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর পূর্বধলা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

২

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৪

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

৫

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

৬

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

৭

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

৯

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১০

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১১

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১২

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৩

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৪

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

১৫

কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

১৬

গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৬ পরিবার

১৭

গফরগাঁওয়ে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

১৮

অরক্ষিত তারের জালে গফরগাঁও পৌরশহর: বিঘ্নিত যান চলাচল, বাড়েছে দুর্ঘটনার ঝুঁকি

১৯

পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২০
শিরোনামঃ
❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান❮কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর❮মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত❮পানছড়ি সীমান্তে বিজিবি'র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি