অনলাইন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

 

সেলিম হোসেন মায়া:

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। এ সময় সন্দেহভাজন ১০ থেকে ১২ জনের একটি দল পালিয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর রাতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে টহলদলের সদস্যরা দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান।

কৌশলগতভাবে সামনে অগ্রসর হলে সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে থামতে বললে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা সীমান্ত সড়ক থেকে পার্শ্ববর্তী পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৩

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৬

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৯

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১০

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১১

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১২

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৩

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৫

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৬

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৭

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৮

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৯

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

২০
শিরোনামঃ
❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান