অনলাইন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

 

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জের ধরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ডাকুরাইল গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তফা ক্রয় ও ওয়ারিশ সুত্রে মালিক হয়ে দীর্ঘ ৩০ বছর যাবত ঘরবাড়ি করে পরিবার নিয়ে ভোগ দখল করে আসছেন। অপরপক্ষ প্রতিবেশী কলিমুদ্দিন সরকারের ছেলে দেলোয়ার হোসেন গং ওই জমিটির মালিকানা দাবি করে বিভিন্ন সময় দখলের চেষ্টা চালায়। এই প্রেক্ষিতে মোঃ মোস্তফা চলতি বছরে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন(৭৩৭/২৬) দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশ আদালতের নির্দেশে উক্ত জমিতে স্থিতি অবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে নোটিশ জারি করেন।
গতকাল শনিবার(১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিপক্ষ দেলোয়ারের নেতৃত্বে তার পরিবারের লোকজন সহ আরো ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোস্তফার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে মোস্তফার বসতবাড়ির ২টি আধা পাকা ঘর সহ গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ গুড়িয়ে দেয়। এসময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র এবং বিপুল পরিমাণ মজুদকৃত ধান,চাল সহ অন্যান্য খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। তাদের এই ভয়াবহ হামলায় আতঙ্কিত হয়ে বাড়ীর লোকজন অনেকেই ভয়ে পালিয়ে যায়। এসময় প্রতিবাদ করলে মোস্তফার বাড়ির নারী ও শিশুসহ দুইজনকে প্রতিপক্ষরা পিটিয়ে আহত করে। প্রায় ৩০ মিনিট ধরে তাদের এই ধ্বংসযজ্ঞ চলতে থাকে। পরবর্তীতে আশপাশের গ্রামের লোকজন ছুটে এলে তারা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিয়ে কালিয়াকৈর উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় রবিবার ভুক্তভোগী মোঃ মোস্তফা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংস বিক্ষোভ ও লুটপাটের জেরে প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ

১

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৩

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৪

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৬

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

৭

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

৮

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

৯

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১০

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১১

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১২

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৩

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৪

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৫

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৬

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

১৭

কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

১৮

গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৬ পরিবার

১৯

গফরগাঁওয়ে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

২০
শিরোনামঃ
❮সহিংস বিক্ষোভ ও লুটপাটের জেরে প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান❮কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর❮মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত❮পানছড়ি সীমান্তে বিজিবি'র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার