অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পত্রিকার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক 

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার সাংবাদিক সমাজ ও নাগরিকরা। মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

 

 

বুধবার ১৭ জুন দুপুর ২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানবন্ধনের আয়োজন করে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানবন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি শামীম তালুকদার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক নেত্রপ্রকাশ অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মোঃ মানিক মিয়া, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদারসহ অনেকে।

 

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগুরুত্বপূর্ণ তথ্য ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে আইনি হয়রানি মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। এ ধরনের মামলা সাংবাদিকদের তদন্তমূলক কাজে ভীতি তৈরি করে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করে।

 

তারা আরও বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা গণমাধ্যমের নৈতিক ও পেশাগত দায়িত্ব। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। তাই অনুসন্ধানী সাংবাদিকতার ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে।

 

মানবন্ধন থেকে বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক-প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধের আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য শিক্ষার মান নিয়ে প্রশ্ন

১

বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

২

সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি

৩

পাগলা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার!

৪

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির শুভেচ্ছা ও শ্রদ্ধা

৫

লালমোহনে আলিম পরীক্ষার ফলাফলে উপজেলা দ্বিতীয় লর্ডহার্ডিঞ্জ ফাযিল মাদরাসা, পাসের হার ৬৩.২৭ শতাংশ

৬

কালিয়াকৈরে পোশাক কারখানার ঝুট গুদামে আগুন, শ্রমিক অবরোধে বাধাগ্রস্ত ফায়ার সার্ভিস

৭

মদনে মাদক কারবারি গোলাপ মিয়া গ্রেপ্তার।

৮

নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে

৯

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ

১০

পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের

১১

কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

১২

পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

১৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণে ভোট কেন গুরুত্বপূর্ণ

১৪

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা

১৫

বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে বাড়ানো যায় দৈনন্দিন শারীরিক নড়াচড়া

১৬

আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার সন্ধান পেলেন গবেষকরা

১৭

লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা

১৮

কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু

১৯

প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।

২০
শিরোনামঃ
❮সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য শিক্ষার মান নিয়ে প্রশ্ন❮বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত❮সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি❮পাগলা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার!❮জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির শুভেচ্ছা ও শ্রদ্ধা❮লালমোহনে আলিম পরীক্ষার ফলাফলে উপজেলা দ্বিতীয় লর্ডহার্ডিঞ্জ ফাযিল মাদরাসা, পাসের হার ৬৩.২৭ শতাংশ❮কালিয়াকৈরে পোশাক কারখানার ঝুট গুদামে আগুন, শ্রমিক অবরোধে বাধাগ্রস্ত ফায়ার সার্ভিস❮মদনে মাদক কারবারি গোলাপ মিয়া গ্রেপ্তার।❮নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে❮পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ