অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের

 

নিজস্ব প্রতিনিধি:

জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ‘এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। পানছড়ি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাবুরাপাড়া এলাকার অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী শান্তি জীবন চাকমা। এ সময় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুদুকছড়া ক্রীড়াসংঘ ও গণপাঠাগার এবং হিল ফ্লাওয়ার স্পোর্টস ক্লাব। নির্ধারিত খেলার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় হিল ফ্লাওয়ার স্পোর্টস ক্লাব।
শত শত দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারের উত্তেজনায় ম্যাচের নিষ্পত্তি হয়।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপুরম এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, স্বাতন্ত্র্য, সংস্কৃতি ও আত্মপরিচয় রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে তাঁর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়। একই বছর তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী শান্তি রঞ্জন চাকমা, সুপন চাকমা, শরৎ চন্দ্র চাকমা, মিতি চাকমা, জাপান্য চাকমা, অনিল চন্দ্র চাকমা, শান্তি ভূষণ চাকমা, অর্পণ চাকমা, পলাশ চাকমা, দেবস জ্যোতি চাকমা, নিরঞ্জলতা চাকমা, স্বপন জ্যোতি চাকমা ও নিহার বিন্দু চাকমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ ও যুবসমাজের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে। পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি এবং পানছড়ির ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের

১

কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

২

পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণে ভোট কেন গুরুত্বপূর্ণ

৪

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা

৫

বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে বাড়ানো যায় দৈনন্দিন শারীরিক নড়াচড়া

৬

আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার সন্ধান পেলেন গবেষকরা

৭

লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা

৮

কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু

৯

প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।

১০

গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত

১১

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

১২

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

১৩

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

১৪

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

১৫

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

১৬

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

১৭

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

১৮

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১৯

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

২০
শিরোনামঃ
❮পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের❮কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন❮পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ❮যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণে ভোট কেন গুরুত্বপূর্ণ❮যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা❮বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে বাড়ানো যায় দৈনন্দিন শারীরিক নড়াচড়া❮আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার সন্ধান পেলেন গবেষকরা❮লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা❮কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু❮প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।