অনলাইন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

 

আদিলুর রহমান
নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সূচিত্রা অভিযোগ করেন, নেশার জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। এসব বিষয় নিয়ে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগে সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ওই বিরোধের জের ধরেই রবেন্দ্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

১

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

২

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

৩

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৪

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

৫

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

৬

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

৭

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

৮

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

৯

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

১০

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১১

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

১৩

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

১৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১৬

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১৯

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে❮বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।❮লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত❮ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।❮ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র