নিজস্ব প্রতিবেদক: মোঃ নোমান খান
আজ ২ নভেম্বর, জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।
এ উপলক্ষে বিশ্বের সকল স্বেচ্ছায় রক্তদাতা ও মানবিক কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানিয়েছে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি (BBDS)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, বরং এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ উদ্যোগ। একজন স্বেচ্ছায় রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত মুমূর্ষু রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
রক্তের অভাবে যেন কোনো রোগীকে জীবন হারাতে না হয়, সে লক্ষ্য নিয়ে স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা তৈরি এবং মানবিক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির প্রত্যাশা, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষ রক্তদানে উৎসাহিত হবেন এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।
সংগঠনটির মূল স্লোগান— “রক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব।”
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে সকল রক্তদাতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
মন্তব্য করুন