নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগে মো. ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ছমির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ বছর বয়সী ওই শি/শু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসে থাকায় সে মায়ের সঙ্গে বাড়িতে থাকত।
অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছমির উদ্দিন ওই শিশুকে টাকা দেওয়ার প্র/লোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে ধ/র্ষ/ণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শি/শুটিকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভ/য় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। শুক্রবার বিকেলে সালিশ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শি/শুটিকে উ/দ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত ছমির উদ্দিনকে আ/টক করে।
পরে শুক্রবার রাতে শি/শুটির মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।
পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শি/শুটির মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শি/শুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।
মন্তব্য করুন