অনলাইন ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

পলাশ পাল,

নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

নেত্রকোনার কলমাকান্দায় ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তিপাপ্ত এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষক পান্না সাহা ও এনামুল হক তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন শিক্ষার্থী তানভীর আহমেদ ও আজিজুল ইসলাম মানহা।

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের এই প্রশংসনীয় অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, বই, ক্রেস্ট ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি