অনলাইন ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতেই কবর থেকে ২ কঙ্কাল চুরি,আতঙ্কিত এলাকাবাসী। 

 

আদিলুর রহমান,

নিজস্ব প্রতিবেদন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি কবরস্থান থেকে দুই ব্যক্তির কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী মীরবাড়ি গ্রামের দরগাহ ভিটা কবরস্থানে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলাসী মীরবাড়ি গ্রামের বাসিন্দা মীর মোশারফ হোসেন ওরফে মীর মুশা প্রায় দেড় বছর আগে মারা যান। এছাড়া ধামাইল গ্রামের বাসিন্দা শামছুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম, যিনি স্থানীয়ভাবে ‘সুফিয়া পাগলী’ নামে পরিচিত ছিলেন, প্রায় দুই বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর দুজনকেই বাড়ির পাশের দরগাহ ভিটা কবরস্থানে দাফন করা হয়।

অভিযোগ রয়েছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই দুই কবরের মাটি খুঁড়ে ভেতর থেকে কঙ্কাল তুলে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন কবর দুটি খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে মৃতদের স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কবরের চারপাশে মানুষের চুল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।
স্থানীয় বাসিন্দা মীর বাদল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা আমাদের মীরবাড়ি দরগাহ ভিটা কবরস্থানের দুটি কবর খুঁড়ে এক রাতেই দুইটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”

আরেক স্থানীয় বাসিন্দা মীর মনির হোসেন জানান, এর আগেও একই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কবরস্থান থেকে কঙ্কাল চুরির রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি