অনলাইন ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ বালু তুলাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি

 

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ভয়াবহ পরিণতি নিয়ে কথা বলায় এবং পরিবেশ রক্ষায় সরব থাকায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তারকা ফটোসাংবাদিক আল আমিন লিওন এবং জিটিভির ভিডিও এডিটর ও প্রচার বিভাগের ইনচার্জ মহাইমিনুল তুরনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা একদল অবৈধ বালুখেকো চক্র এই হুমকি দিয়েছে বলে জানা গেছে।

​ফটোসাংবাদিক আল আমিন লিওন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেছেন। দক্ষিণ এশিয়ার ফটোসাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর স্থায়ী ও সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জনকারী এই সাংবাদিকের আলোকচিত্র স্থান পেয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ‘জুলাই জাদুঘরে’। তাঁর পেশাগত অবদান ও সম্মানে গফরগাঁও প্রেসক্লাব তাঁকে আজীবন সদস্যপদ প্রদান করেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নদী ও পরিবেশ রক্ষায় পরিবেশ আইন অনুযায়ী ব্রিজের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বা মানুষের বসতবাড়ির নদী সীমানা ঘেঁষে বালু উত্তোলনের ফলে সেতু ধস ও মানুষের জমিজমা বিলীন হওয়ার ঝুঁকি নিয়ে আল আমিন লিওন সচেতনতামূলক বক্তব্য দেন। এরই জেরে বিএনপি ও স্থানীয় রাজনীতির নাম ভাঙিয়ে চলা একদল বালু ব্যবসায়ী তাঁকে ও জিটিভির সাংবাদিক মহাইমিনুল তুরনকে প্রাণনাশের হুমকি দেয়।

​উল্লেখ্য, বিগত সরকারের আমলেও গফরগাঁওয়ের রাজনীতির সমীকরণ নির্ধারিত হতো বালু মহালের দখলের মাধ্যমে। সেসময় পদ-পদবিহীন বা নিম্নের পদে থেকেও শুধুমাত্র বালুর দখল ও সন্ত্রাসী বাহিনী থাকার কারণে অনেকে রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে সেই একই ধারায় নতুন করে বালু মহাল দখল করতে একটি গোষ্ঠী পরিবেশবাদী ও সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে।

​বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি হুমকির বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে খুব দ্রুতই খোঁজখবর নিয়ে এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেবেন।

​গফরগাঁওয়ের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ অবিলম্বে এই বালুখেকো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং হুমকিপ্রাপ্ত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি