অনলাইন ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে যানজট নিরসন ও পৌরশহরের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও

 

​স্টাফ রিপোর্টার এ কে এম রুহুল আমিন। গফরগাঁও, ময়মনসিংহ।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
​পৌর শহরের দীর্ঘস্থায়ী যানজট সমস্যা দূর করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে পৌর প্রশাসক শহীদ আব্দুল বেপারি গেট থেকে মিনি স্টেডিয়াম পর্যন্ত চলমান আরসিসি ঢালাই রাস্তার কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন। এছাড়া বেপারি গেট থেকে রেল স্টেশন চত্বর হয়ে টিচার্স রোড পর্যন্ত নির্মিতব্য ইউনিব্লক রাস্তার নির্মাণকাজও ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট—বিশেষ করে জামতলা মোড়, বেপারি গেট, রেল স্টেশন চত্বর এবং বুধিয়া মার্কেট সংলগ্ন এলাকায় যানজটের মূল কারণগুলো চিহ্নিত করা হয়। যান চলাচল নির্বিঘ্ন করতে দ্রুতই অবৈধ পার্কিং ও সড়ক দখলকারী হকারদের বিরুদ্ধে কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল স্টেশন ও সংলগ্ন চত্বরের সার্বিক পরিবেশ ও যান চলাচলের উন্নয়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
​যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ করে কেবল নির্ধারিত স্থান ব্যতীত পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
​পৌর শহরের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃত্বের এই যৌথ উদ্যোগ বাস্তবায়নে গফরগাঁওয়ের সর্বস্তরের সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি