অনলাইন ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণা জেলায় বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি

 

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬ খ্রি.) নির্ধারিত সফরসূচি অনুযায়ী নেত্রকোণা জেলা সফর করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সকালে নেত্রকোণা পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: তরিকুল ইসলাম মহোদয়। এরপর জনাব কানাই লাল সরকার, কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা এবং জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সিআইডি, নেত্রকোনা ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করেন।
পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের অংশগ্রহণে “রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। এতে ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ডিআইজি মহোদয় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তা বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এসময় ডিআইজি মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ লাইন্সে একটি ফলের চারা রোপন করেন। পরে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ (১৬-৩১আগস্ট) উপলক্ষে পুলিশ লাইন্স পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
ডিআইজি মহোদয় কল্যাণ সভা শেষে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা পরিদর্শন করেন। এসময় ট্রেনিং সেন্টারে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক (নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের চলমান “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন” সংক্রান্ত কোর্সের সমাপনী অনুষ্ঠান, প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা ও সনদপত্র বিতরণীতে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ডিআইজি মহোদয় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এরপর ডিআইজি মহোদয় HELLO SP হেল্পলাইন এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নারী ও শিশুসহ ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে জনবান্ধব ও আস্থাশীল পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি