অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ শে জুলাই মঙ্গলবার দুপুরে ১.৩০ এর দিকে উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় ও নৈহাটী বালাম কোনাপাড়া দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে উক্ত প্রতিষ্ঠানসমূহের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ক্যাম্পেইনে আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্য বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়,সেই সাথে একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের মাদকের প্রলোভন থেকে দূরে থেকে লেখাপড়া, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি বলেন, “মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই যথেষ্ট নয়, সেই সাথে- পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আজিজুল হক ফারুক, চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ক্যাম্পেইন চলাকালীন শিক্ষার্থীরা স্বউদ্যোগ মাদককে “না” বলার শপথ গ্রহণ করেন এবং নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে সমাজের প্রতিটি স্তরে সচেতন ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে কথিত ভণ্ডপীরের শিরক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ​

১

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ

২

বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির বরগুনা জেলা কমিটি ঘোষণা

৩

লালমোহন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা

৪

পানছড়িতে উপজেলা কাব ক্যাম্পুরী ও উপজেলা স্কাউট সমাবেশ শুরু

৫

মদনে ভাসমান অবস্থা পুকুরে পাওয়া গেল যুবকের লাশ।

৬

দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে শোকজ, সাময়িক অব্যাহতি

৭

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত আদিলুর রহমান

৮

শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা

৯

ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, না দেওয়ায় হামলা-ছিনতাই

১০

দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)

১১

মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

১২

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম মিয়া গ্রেপ্তার

১৩

মদনে কৃষক বাচ্ছু হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে কৃষক সেজে গ্রেফতার করল পুলিশ।

১৪

দীর্ঘ ৪৫ বছর পর সল্পছাপিলা গ্রামে উন্নয়নের ছোঁয়া: গফরগাঁওয়ে আনন্দের জোয়ার

১৫

সব লোভনীয় সুযোগ ছেড়ে প্রাথমিকে বুয়েট গ্র্যাজুয়েট নায়লা: নেত্রকোণায় ছড়াচ্ছেন সততা ও শিক্ষার আলো

১৬

আল্লাহর কাছে বিচার দিলাম ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

১৭

মদন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগ।

১৮

কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১৯

গফরগাঁওয়ে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিংকন গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে কথিত ভণ্ডপীরের শিরক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ​❮মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ❮বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির বরগুনা জেলা কমিটি ঘোষণা❮লালমোহন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা❮পানছড়িতে উপজেলা কাব ক্যাম্পুরী ও উপজেলা স্কাউট সমাবেশ শুরু❮মদনে ভাসমান অবস্থা পুকুরে পাওয়া গেল যুবকের লাশ।❮দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে শোকজ, সাময়িক অব্যাহতি❮আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের দক্ষিণ গফরগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত আদিলুর রহমান❮শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা❮ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, না দেওয়ায় হামলা-ছিনতাই