অনলাইন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

 

সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়িবাসীর পাশে দাঁড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ জুলাই) মহালছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

 

দুপুরে মহালছড়ির চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং যন্ত্রনাথ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবিলা করে আসছে। সরকারের নির্দেশনায় জনপ্রতিনিধিরা প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করছেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিও আজ থেকে চালু করা হয়েছে।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রঙধনু জাতি’ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রীতি, সাম্য ও উন্নয়নের বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এমএন আবসার, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সার্কিট হাউজে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বন্যা-পরবর্তী পুনর্বাসন, উন্নয়ন কার্যক্রম এবং জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১০

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১১

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১২

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৩

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

১৪

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

১৫

দক্ষিণ গফরগাঁও উপজেলা” নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

১৬

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

১৭

গেজেট বাস্তবায়নের দাবি: ১৪৩ নং নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপনের জোর দাবি

১৮

নয়াবাড়ীতে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

১৯

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বানমদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখমশহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলিবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই - বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিলংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরামুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: