অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

রাকিব মিয়া 

 

নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নের ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

৬ জুলাই ২৬ ইং, সোমবার সকাল ১০টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় সদর ইউনিয়নের তালিকাভুক্ত ১৬০০ জন কার্ডধারী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে চাল বিতরণ চলছে। দিনমজুর, রিকশাচালক, বিধবা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলে ইউপি সচিব জানিয়েছেন।

 

সদর ইউপি চেয়ারম্যান বলেন, “মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের সার্বিক সহযোগিতায় সরকারি বরাদ্দটি আমরা দ্রুততম সময়ে প্রকৃত দুস্থদের হাতে তুলে দিচ্ছি। বর্তমান বাজারে ৩০ কেজি চাল একটি পরিবারের এক মাসের খাদ্য চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে।”

 

সুবিধাভোগী জহুরা বেগম বলেন, “স্বামী অসুস্থ, কাজ করতে পারে না। ঘরে চাল নেই এই চাল পেয়ে আমার অনেক উপকার হয়েছে। সরকার আর এমপি স্যারকে আল্লাহ ভালো রাখুক।”

 

উল্লেখ্য, হাওরবেষ্টিত কলমাকান্দা সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়ে। এ সময় সরকারের মানবিক সহায়তা কর্মসূচি তাদের খাদ্য নিরাপত্তায় স্বস্তি এনেছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এর আগেও এলাকায় শীতবস্ত্র, ঈদসামগ্রী ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,সেতু নির্মাণ অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি