অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে রাতের আঁধারে ৩ টি মহিষ চুরি থানায় অভিযোগ

মদন প্রতিনিধি 

 

নেত্রকোনার মদন উপজেলায় মধ্যরাতে ৩টি মহিষ চুরির ঘটনা ঘটেছে।

 

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারঘরিয়া পশ্চিম হাটি গ্রাম থেকে ওমর ফারুক মিল্টন মালিকানাধীন ৩টি মহিষ যার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা হবে মধ্যরাতে চুরি হয়েছে বলে জানা গেছে।

 

 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওমর ফারুক মিল্টন বাদী হয়ে মদন থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে।

মহিষ ৩ টি চুরি হয়ে যাওয়ার ঘটনা নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা।

 

 

 

মহিষ চুরির বিষয় নিয়ে এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে শাজাহান (৬০) বলেন, আমার বয়স হয়েছে আমার জানা মতে এই এলাকায় এই ধরনের চুরির ঘটনা আর কোনদিন হয়েছে বলে আমার জানা নাই।বিষয়টা পুলিশ প্রশাসনের সুনজরে এনে তদন্ত করে খতিয়ে দেখার জন্য আমার বিশেষ অনুরোধ রইল।

 

 

প্রতিবেশী মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল খায়ের (৫০) বলেন, যে মহিষ তিনটি চুরি হয়েছে এলাকার সাধারণ গরিব মানুষের ধানের জমি হাল চাষ করে মই দেওয়া হইতো। থানা প্রশাসনের কাছে আমরা গ্রামবাসী অনুরোধ জানাই বিষয়টা খতিয়ে দেখে মহিষ তিনটি উদ্ধারের জন্য।

 

 

গোবিন্দশ্রী ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বলেন,

যে পরিবারের মহিষটি চুরি হয়েছে তারা অত্যন্ত গরিব এবং ইসলামী ধার্মিক পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল

এই মহিষ ৩ টি। মহিষ ৩ টা চুরি হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ শোকের ছায়া নেমে এসেছে।

 

আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে এলাকার সুশীল সমাজ এবং সকলের প্রতি অনুরোধ জানাই,

চুরি হয়ে যাওয়া মহিষ ৩ টা উদ্ধার করার জন্য সকলের চেষ্টা অব্যাহত থাকবে এবং পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ তারা যেন আন্তরিকতার সাথে তদন্ত করে মহিষ তিনটা উদ্ধার চেষ্টা অব্যাহত রাখে।

 

 

 

মহিষের মালিক ক্ষতিগ্রস্ত ওমর ফারুক মিল্টন বলেন,  আমার চুরি হয়ে যাওয়া তিনটা মহিষ ৬ লক্ষ টাকা হবে। এলাকায় ঐদিন রাতে ইসলামি সভা ছিল, আমরা ইসলামী সভা শুনে প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে যাই।

ফজরের নামাজের সময় উঠে দেখি আমার তিনটে মহিষ গোয়াল ঘরে নাই। অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পাচ্ছিনা। মদন থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি গরিব মানুষ আমার তিনটা মহিষ আমার সর্বত্র সম্পদ।

পুলিশ প্রশাসন মহিষ তিনটা উদ্ধার করে দিবে বলে আমি আশা করছি।

 

 

 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান বলেন,৩টি মহিষ চুরি হওয়ার একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে করছে এবং মহিষ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১০

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১১

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১২

সৌদি আরব মন্ত্রিসভা একীভূত জাতীয় ভিসা প্ল্যাটফর্ম অনুমোদন করেছে।

১৩

ভোলাহাটে ১৪’শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

১৪

বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

১৫

ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জনকারী তাজকে সংবর্ধনা 

১৬

পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার: মূল ধর্ষক গ্রেপ্তার

১৭

পানছড়িতে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

১৮

লংগাইরের বাগড়া গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাসির উদ্দিনের মতবিনিময় সভা।

১৯

সেবার মানসিকতা নিয়ে ‘একতাবন্ধন সোসাইটি’র যাত্রা: নেতৃত্বে প্রতিষ্ঠাতা মোঃ নাজিম উদ্দিন

২০
শিরোনামঃ
কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদানপূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারবৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজিরগফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচলপরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিনবাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু