মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা
অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘ব্লাড ডোনার্স সোসাইটি অব বাংলাদেশ’ (BDSB)-এর আগামী ৬ মাসের জন্য ২০ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: তাহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস এনি এবং হৃদয় হোসেন রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির মো: আরমান। সাধারণ সম্পাদক ভোলার চরফ্যাশনের জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক ঝালকাঠির রাজাপুরের জিহাদ হোসেন। সাংস্কৃতিক সম্পাদক ও অর্থ সম্পাদক পিরোজপুরের ভান্ডারিয়ার মেহেদী হাসান। দপ্তর সম্পাদক একই এলাকার জাহিদ হাসান মুনান। প্রচার সম্পাদক লালমনিরহাটের পাটগ্রামের যুবাইর ইসলাম লাবু এবং সহ-প্রচার সম্পাদক বরিশালের ভোলার মোহাম্মদ নোমান খান, তার বর্তমান ঠিকানা সৌদি আরব। ধর্ম বিষয়ক সম্পাদক ঝালকাঠির রাজাপুরের জহিরুল ইসলাম। ক্রীড়া বিষয়ক সম্পাদক কুমিল্লার দেবিদ্বারের মো: ফাহাদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক বরিশালের বানারীপাড়ার রিয়াজ মাহমুদ। মহিলা বিষয়ক সম্পাদক পটুয়াখালীর বাউফলের মানসুরা ইসলাম। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পিরোজপুরের মঠবাড়িয়ার নাজমুল হোসেন। শিশু বিষয়ক সম্পাদক ঝালকাঠির কাঠালিয়ার সোহেল আহমেদ এবং সহ-শিশু বিষয়ক সম্পাদক বরিশালের হিজলার সানাউল্লাহ আস সুআদাইস। আইন বিষয়ক সম্পাদক পঞ্চগড়ের দেবীগঞ্জের রুবেল ইসলাম। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝালকাঠির আব্দুর রহিম উদয় এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খাগড়াছড়ির কামরুল হাসান। শিক্ষা বিষয়ক সম্পাদক ঝালকাঠির সাকিবুল ইসলাম এবং সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক একই জেলার হৃদয় মৃধা।
উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ২০২২ সালের ৮ নভেম্বর ‘ব্লাড ডোনার্স সোসাইটি অব বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য করুন