অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের অংশ গ্রহণ

একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন দলটির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের শেষ-ভাগে ১৭তম দিনে বঙ্গভবনের দরবার হলে আজ আওয়ামী লীগের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বসতে রাষ্ট্রপতি আওয়ামী লীগসহ মোট ৩২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান।২০ ডিসেম্বর, রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান এই সংলাপ শুরু করেন।বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)সহ মোট সাতটি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয়নি।এর আগে, নবম, দশম ও একাদ্বশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়।সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার ও চার জনের বেশি নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে।বিগত কয়েক মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।আসন্ন ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে।এই সময়ের মধ্যেই রাষ্ট্রপতি একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন- যার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের

১

কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

২

পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণে ভোট কেন গুরুত্বপূর্ণ

৪

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা

৫

বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে বাড়ানো যায় দৈনন্দিন শারীরিক নড়াচড়া

৬

আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার সন্ধান পেলেন গবেষকরা

৭

লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা

৮

কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু

৯

প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।

১০

গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত

১১

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

১২

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

১৩

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

১৪

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

১৫

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

১৬

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

১৭

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

১৮

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১৯

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

২০
শিরোনামঃ
❮পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় হিল ফ্লাওয়ারের❮কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন❮পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ❮যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণে ভোট কেন গুরুত্বপূর্ণ❮যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা❮বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে বাড়ানো যায় দৈনন্দিন শারীরিক নড়াচড়া❮আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার সন্ধান পেলেন গবেষকরা❮লর্ডহার্ডিঞ্জে চেয়ারম্যান প্রার্থী মাসুদ খানের নির্বাচনী প্রচারণায় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভা❮কলমাকান্দা ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু❮প্রধান মন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন আখতারুজ্জামান বাচ্চু এমপি।