অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খারনৈ ইউনিয়নকে জনবান্ধব মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার আনিছের

ষ্টাফ রিপোর্টার :

 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈ ইউনিয়নকে একটি সুস্থ, সুন্দর, জনবান্ধব ও বৈষম্যহীন সামাজিক জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী এবং প্রবীণ-তরুণ প্রজন্মের পরিচিত মুখ আনিসুর রহমান আনিছ।

 

জনসেবাকে রাজনীতির পাশাপাশি নৈতিক ও ঈমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করে আনিছ বলেন, খারনৈ ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন যথাযথ নাগরিক সুবিধা পান, সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান। তাঁর মতে, ইউনিয়নে অন্যায়, বৈষম্য ও স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না; ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য।

 

তিনি ইউনিয়নের উন্নয়নে একটি রোডম্যাপ তুলে ধরে বলেন, প্রতিটি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ এবং বর্ষাকালেও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

 

শিক্ষাক্ষেত্রে শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তরুণদের খেলাধুলা ও কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

 

এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হেলথ ক্লিনিকের সুযোগ-সুবিধা সম্প্রসারণ, দুস্থ ও অসচ্ছল মানুষের সরকারি ভাতা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষকদের সহজ শর্তে সার, বীজ ও আধুনিক কৃষি উপকরণ পাওয়ার ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতৃবৃন্দের দাবি, দীর্ঘদিন ধরে আনিসুর রহমান আনিছ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে খারনৈ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যাশা করছেন তারা।

 

সংবাদ সম্মেলনে আনিছ বলেন, “মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় এবং রাজনৈতিক অভিভাবকত্বে আমরা খারনৈ ইউনিয়নকে উন্নয়ন, সুবিচার ও ইনসাফের প্রতীক বানাতে চাই। দল যদি আমার ওপর আস্থা রাখে এবং জনগণ আমাকে সুযোগ দেয়, তবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত

১

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

২

বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।

৩

লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

৪

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৫

ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬

৬

​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

৭

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

৮

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

৯

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

১০

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

১১

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১২

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

১৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

১৪

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

১৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

১৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১৭

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১৮

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

২০
শিরোনামঃ
❮গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত বিশাল র‍্যালি অনুষ্ঠিত❮ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে❮বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।❮লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত❮ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।❮ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬❮​লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর