অনলাইন ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা

 

নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেকারিসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা উপজেলা সদরের খাদ্যগুদাম রোড ও কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই ময়মনসিংহের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান এবং পূর্বধলা থানা পুলিশের একটি দল।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওজন পরিমাপের যন্ত্রে কারচুপি থাকায় খাদ্যগুদাম রোড এলাকার বেকারি ব্যবসায়ী মো. শাহাদুল্লাহকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না ঝুলানোর অপরাধে একই এলাকার মনোহারি ব্যবসায়ী জয় দেব সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় কলেজ রোড এলাকার শাহজালাল বেকারির মালিক মো. সুমন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠান থেকে তাৎক্ষণিকভাবে আদায় করা হয় জরিমানার মোট ৩২ হাজার টাকা।

 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার রক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইনানুগ পরিবেশ নিশ্চিত করতেই এই তদারকি চালানো হয়েছে।

অনিয়ম পাওয়ায় সংশ্লিষ্ট আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১০

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১১

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৪

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৫

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৬

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৭

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৮

পথচারী ও সুবিধাবঞ্চিতদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

১৯

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরিউন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি