অনলাইন ডেস্ক
৯ জুলাই ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

মোঃ:মোজাম্মেল হক 

 স্টাফ রিপোর্টার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আরকান সড়কে একের পর এক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমে একটি মিনি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। পরে আহতদের উদ্ধারের সময় রাস্তার পাশের একটি বিশাল বটগাছ ভেঙে উদ্ধারকারী ও দুর্ঘটনাকবলিত গাড়ির ওপর পড়ে। এতে দুর্ঘটনায় আহতদের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় লোকজনও আহত হন। গুরুতর আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ১০:৩৮টা মিনিটের সময়এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফমুখী একটি কালো রঙের যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মিনি ট্রাকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

 

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় মাইক্রোবাসের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। স্থানীয়রা অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, চালক গুরুতর আহত হয়েছেন এবং তার একটি পা ভেঙে গেছে। মাইক্রোবাসে থাকা অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসটি একটি এনজিওর ব্যবহৃত গাড়ি ছিল।

 

এদিকে উদ্ধার অভিযান চলাকালে টানা ভারী বৃষ্টির কারণে রাস্তার পাশের একটি বিশাল বটগাছ হঠাৎ ভেঙে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও উদ্ধারকারীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

 

এ ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া সালাহ উদ্দিন (৩০), পিতা: আমির হোসাইন, গ্রাম: কানজরপাড়া, হোয়াইক্যং, গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাছটি তার মাথার ওপর পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মী মোজাম্মেল হকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

 

গাছ ভেঙে পড়ার ঘটনায় কয়েকজনের হাতে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য ব্যক্তিগত মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

দুর্ঘটনা এবং পরবর্তীতে বটগাছ ভেঙে পড়ার কারণে আরকান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে স্থানীয় জনতা, ৬৪ বিজিবির একটি টহলকারী দল উদ্ধারকারী দলের সহযোগিতায় ভেঙে পড়া গাছ অপসারণ এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা বিজিবি প্রতি খুবই প্রশংসা করেন।

 

ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ ফাঁড়ির দূরত্ব প্রায় আধা কিলোমিটার হলেও দুর্ঘটনার খবর দেওয়ার পরও প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির(ওসি) নুরুল আবছার সাংবাদিকদের বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আমাদের গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।”

 

ঘটনার কিছুক্ষণ পর হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে গাছটি দুর্বল হয়ে পড়েছিল। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এখানে কারও অবহেলা বা হাত নেই।”

 

পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের চিকিৎসা বিভিন্ন হাসপাতালে চলছিল। দুর্ঘটনায় আহতদের সঠিক সংখ্যা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১০

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১১

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১২

সৌদি আরব মন্ত্রিসভা একীভূত জাতীয় ভিসা প্ল্যাটফর্ম অনুমোদন করেছে।

১৩

ভোলাহাটে ১৪’শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

১৪

বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

১৫

ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জনকারী তাজকে সংবর্ধনা 

১৬

পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার: মূল ধর্ষক গ্রেপ্তার

১৭

পানছড়িতে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

১৮

লংগাইরের বাগড়া গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাসির উদ্দিনের মতবিনিময় সভা।

১৯

সেবার মানসিকতা নিয়ে ‘একতাবন্ধন সোসাইটি’র যাত্রা: নেতৃত্বে প্রতিষ্ঠাতা মোঃ নাজিম উদ্দিন

২০
শিরোনামঃ
কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদানপূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারবৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজিরগফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচলপরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিনবাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু