অনলাইন ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার: মূল ধর্ষক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি 

 

। নেত্রকোনার পূর্বধলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধারের ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১২ বছরের এক শিশুকে প্রতিনিয়ত ধর্ষণের ফলে জন্ম নেওয়া ওই নবজাতকের লাশটি গুম করতে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় মূল অভিযুক্ত ধর্ষক মো. সাজন মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাজন মিয়া উপজেলার হোগলা ইউনিয়নের কোনাকালিহর মাইজপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

যেভাবে ঘটনার সূত্রপাত

পুলিশ জানায়, গত ২৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা থানার কালিহর মাইজপাড়া এলাকার কালিহর নদী থেকে ভাসমান অবস্থায় কাপড় ও ইট দিয়ে বাঁধা এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানার এসআই (নিঃ) মো. ফারুক খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি ধোঁয়াশাপূর্ণ থাকায় পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিবিড় তদন্ত শুরু করে।

একপর্যায়ে পুলিশ জানতে পারে, প্রতিবেশী ১২ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ফলে শিশুটি গর্ভবতী হয়ে পড়েছিল।

মায়ের অনুপস্থিতিতে প্রতিনিয়ত ধর্ষণ।

 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাজন মিয়া জানায়, শিশুটির মা স্থানীয় একটি ক্লিনিকের ঝাড়ুদার হিসেবে কাজ করেন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে আনুমানিক সাত মাস আগে সকাল ১০টার দিকে সাজন মিয়া ঘরে ঢুকে শিশুটিকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে দুই-তিন দিন পরপরই শিশুটিকে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে সে। একপর্যায়ে শিশুটি গর্ভবতী হয়ে পড়ে। তবে বয়স ও শারীরিক গঠন ছোট হওয়ায় বিষয়টি তার বাবা-মা টের পাননি।

 

গত ২৮ জুন সকালে শিশুটি পেটে ব্যথা অনুভব করলে তার মা তাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে কর্মস্থলে চলে যান। ওই দিন দিবাগত রাত ১টার দিকে ব্যথার তীব্রতা বাড়লে ঘরের ভেতরেই শিশুটির গর্ভপাত হয় এবং একটি মৃত কন্যা শিশু প্রসব করে।

পরে শিশুটি তার মাকে বিস্তারিত জানালে এবং ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে মা সাজন মিয়াকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। সাজন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখায়। পরে রাত আনুমানিক ভোর ৪টার দিকে সাজন মিয়া নিজের একটি কালো শার্ট দিয়ে নবজাতকের মরদেহটি পেঁচিয়ে, রশি দিয়ে একটি ইট বেঁধে অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় কালিহর নদীতে ফেলে দেয়।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান:

“আসামী সাজন মিয়া কর্তৃক ভিকটিমকে ধর্ষণের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। সাজন মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।

লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

শিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।

১০

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

১১

উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি

১২

খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

১৩

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র  ১নং আসামি গ্রেপ্তার

১৪

দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে মশাখালীতে বিশাল জনসভা।

১৫

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

১৬

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আফসানা মিমির নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৭

মানবতার সেবায় ‘একতাবন্ধন সোসাইটি’র পথচলা: নির্বাহী পরিচালক পদে মো: নাজিম উদ্দিন

১৮

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু, এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী। ‎

১৯

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা।লংগাইরে প্রফেসর নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ।নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেটদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতকলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাসদক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিতনিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলিশিক্ষক উমর শরীফের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তদন্ত চলমান।