অনলাইন ডেস্ক
৩০ জুন ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় কৃষকদের নিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

পলাশ পাল

স্টাফ রিপোর্টার 

 

উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। কৃষকদের নিয়ে আয়োজিত এই ‘পার্টনার কংগ্রেস’ হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি কর্মসূচি, যা ‘PARTNER’ (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রকল্পের আওতায় পরিচালিত । দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়ে আসছে ।বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই পার্টনার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শেখানো, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং কৃষিকে আরও লাভজনক ও টেকসই করা। আয়োজিত আজকের এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা। সঞ্চালনায় ছিলেন

কৃষি সম্প্রসারণ অফিসার, শাহনাজ আফরোজ মনি, বারহাট্টা, নেত্রকোণা। তাছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কৃষিবিদ ড.চন্দন কুমার মহাপাত্র-প্রশিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার, ড.মোঃ সালাহউদ্দিন কায়সার। এছাড়া উপস্থিত ছিলেন

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা – মোঃ রাশেদুজ্জামান আজাদ, বারহাট্টা,সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, এ.এস.এম. গোলাম হোসাইন- সমাজসেবা কর্মকর্তা, বারহাট্টা, মোঃ আলাউদ্দিন -যুব উন্নয়ন কর্মকর্তা, বারহাট্টা।উক্ত অনুষ্ঠানে বক্তারা পর্যায়ক্রমে- কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব আধুনিক কার্যক্রমের সুফল সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।

কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের অতিথিরা আয়োজন প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে স্কুলের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

উখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

১০

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

১১

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

১২

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

১৩

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

১৪

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১৫

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১৭

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

১৮

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৯

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

২০
শিরোনামঃ
কালিয়াকৈরে স্কুলের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরাউখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতারনেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটকসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞাসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান